বিএনপিকে সংসদে ফিরে যাওয়ার আহŸান জানালেন শেখ হাসিনা
ঢাকা: ১৬ জানুয়ারি ২০১০:
বিরোধী দলকে সংসদে ফিরে যাওয়ার আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংসদে এসে সকল বিষয়ে কথা বলুন। বিরোধী দলীয় নেত্রী যতক্ষণ খুশী সংসদে কথা বলার সুযোগ পাবেন। বিরোধী দলের সংসদে অনুপস্থিতি ৯০ দিন প্রায় হয়েই আসছে। আর হয়তো ২৬ দিনের মত বাকি রয়েছে। সিট রক্ষা করতে হলেও ওনাদের সংসদে আসতে হবে। তাই বলব ভারত সফরের বিষয় হোক আর যেকোনো বিষয়ে হোক সংসদে এসে কথা বলুন। সংসদে আপনাদের সব বিষয়ে কথা বলার সুযোগ দেয়া হবে। ভারত সফরউত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের খোলা জায়গায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলন বেসরকারি টেলিভিশনগুলো সরাসরি স¤প্রচার করে। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তার সরকারের এক বছরের শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি এ সময়ে বিদেশ সফরের সফলতাগুলো উল্লেখ করেন। বিশেষ করে স¤প্রতি ভারত সফরের বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী আমরা দ্রব্যমূল্য কমিয়ে এনেছি। বিগত সরকারের ৪৫ টাকার চাল আমরা ১৮/২০ টাকায় নিয়ে এসেছিলাম। বর্তমানে এটা ২২ থেকে ২৪ টাকায় এসেছে। কোথাও ২৬ টাকা বা তার চেয়ে কিছু বেশি। তবে, সরকারের যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কেন চালের দাম বাড়ছে তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, তার সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে ৭২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। চলতি বছর আরো ১ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র চালু হবে।
সংবাদ সম্মেলনে ভারত সফর শতভাগ সফল হয়েছে বলে প্রধানন্ত্রী দাবি করেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের আমন্ত্রণে দেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে ১০ থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত ভারত সফল করেছেন। এ সময় দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ সেদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, সফর কালে আনুষ্ঠানিক ও বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচিত হয়েছে। এতে বহুদিনের আলোচিত ও অমীমাংসিত বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে কর্মকর্তা ও মন্ত্রী পর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ব্যাপারে ঐকমত্য হয়েছে। আলোচনার ভিত্তিতে উভয়পক্ষ একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছে। এই সফরে নিরাপত্তা বিষয়ে তিনটি চুক্তি এবং বিদ্যুৎ ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক ও একটি বিনিময় কার্যক্রম স্বাক্ষরিত হয়েছে। চুক্তি প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, সন্ত্রসবাদ ও জঙ্গীবাদ দমনে দুই দেশ একে অপরকে সাহায্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। ১৯৭৪ সালে ভারতের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে সকল সীমবদ্ধ সমস্যা সমাধানের ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে। তিন বিঘা করিডোরের মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতায় বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সীমান্ত চোরাচালান বন্ধে সীমান্তরক্ষী বাহিনী দুটির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা হবে। সীমান্তে প্রাণহানি রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবে। দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে আমাদের পণ্যের উপর সবধরনের ট্যারিফ ও নন ট্যারিফ বাধা দূর করার সিদ্ধান্ত হয়েছে। এরফলে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বাংলাদেশের বিএসটিআইকে (পণ্যের মান পরীক্ষণ প্রতিষ্ঠান) আন্তর্জাতিক মানের করতে ভারত সরকার সহযোগিতা করবে। রেলওয়ে অবকাঠামো নির্মাণ, রেল ইঞ্জিন ও কোচ ক্রয়, বাস ক্রয় এবং নদীখননসহ যোগাযোগ খাতের উন্নয়নে ভারত ১ বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে। নেপাল ও ভুটানকে ভারত সরকার ট্রানজিট দেবে যাতে ওই দুই দেশের পণ্যাবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারবে। ভারতের মধ্য দিয়ে রেলপথের মাধ্যমে আমাদের পণ্য নেপাল যেতে পারবে। এতে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর আঞ্চলিক রপ্তানি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
টিপাইমুখ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম ভারত সরকার টিপাইমুখে গ্রহণ করবে না বলে সেদেশের প্রধানমন্ত্রী আমাদের দৃঢ় আশ^াস দিয়েছেন। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে অচিরেই যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জানান, ভারত সরকার আমাদের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। উভয় দেশ যৌথভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী চুক্তি বা সমঝোতা স্মারক বিষয়বস্তু সম্পর্কে খোলাসা করে কিছু বলেননি। এমনটি প্রশ্নকারী সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানতে চাওয়া হয়নি।
প্রধানমন্ত্রী তার সরকারের গত এক বছরে বিভিন্ন সেক্টরের সফলতার কথা তুলে ধরে বলেন, তার সরকার গত এক বছরে একটি কার্যকর ক‚টনৈতিক তৎপরতার প্রমাণ রেখেছে। সরকারের গৃহীত আর্থ-সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকান্ড বিশ্বে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছে। বাংলাদেশ বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের অপবাদ থেকে মুক্ত হয়েছে। মানবাধিকার, সাংবাদিক নির্যতনকারী ও সন্ত্রাসী রাষ্ট্রের বদনাম থেকে মুক্ত হয়েছে।
ফৌজদারী মামলায় সাংবাদিকদের গ্রেফতার থেকে রেহাই দিতে ফৌজদারী আইন সংশোধনের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, এখন সাংবাদিকদের চট করে গ্রেফতার বা হয়রানি করা যাবে না। তবে, আপনাদের কাছে প্রশ্ন আমরা হয়রানির শিকার হই তার কী হবে? মিথ্যা তথ্য দিয়ে খবর ছাপিয়ে আমাদের ইমেজ নষ্ট করে- এর কী প্রতিকার আছে তা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই।
সাংবাদিকদের প্রশ্ন ও প্রধানমন্ত্রীর জবাব
প্রধানমল্পúী ১ ঘন্টা ৫ মিনিটের সংবাদ সম্মেলনের প্রায় অর্ধেক সময় জুড়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে প্রশ্নকারী সাংবাদিকদের সকলেই ছিলেন সম্পদক পর্যায়ের। আর এই প্রশ্নোত্তর পর্বে মূলত ভারত সফরের বিভিন্ন দিক উঠে আসে। ভারত সফরের সূত্র ধরে পত্রিকায় লিখেছে ‘ভারত বলেছে তারা টিপাইমুখে কোনো বাধই দেবে না’Ñ ভারতের প্রধানমন্ত্রী বা দায়িত্বশীল ব্যক্তি এরূপ কোনো আশ^াস দিয়েছে কী না- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আবারো ভারতের একই আশ^াসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের ক্ষতি হবে এমন কোনো উদ্যোগ তারা নেবে না। এ বিষয়ে আপাতত এইটুকুই বলব। কোন পত্রিকায় কি লিখল তা নিয়ে কথা বলতে চাই না। তিনি বলেন, আসলে টিপাইমুখ বাঁধ নিয়ে আমাদের কারো কাছেই সঠিক তথ্য নেই। টিপাইমুখে বাঁধ হচ্ছে না ড্যাম হচ্ছে নাকি অন্য কিছু বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়, সরকারের কাছে এর সঠিত কোন তথ্য আছে কী নাÑ এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিজেও জানেন না বলে উল্লেখ করেন। তিনি বলেন, যতদূর জানি এটা জলবিদ্যুৎ ও বন্যা নিয়ন্ত্রন পরিকল্পনাই হবে। তবে, এটা কতদূর কী পর্যায়ে রয়েছে কারো কাছে কোনো সঠিক তথ্য নেই।
একটি মহল সব সময় ভারত বিরোধী প্রচারণা চালিয়ে আসছে এটার বিরুদ্ধে সরকার গঠনতান্ত্রিক কোনো উদ্যোগ নেবে কী নাÑ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিরোধী প্রচারণা নতুন কিছু নয়। বহু আগ থেকেই আগে থেকেই এটা হয়ে আসছে। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় ভারত বিরোধী ক্যাম্পেইন ছিলো। এখনও প্রতি নির্বাচনের আগে এই একই কথা শোনা যায়। তাই যাদের বলার তারা তো বলেই যাবে। আর যেটা ন্যায় ও সত্য আমরা তা বলব। ভারত বিরোধী ক্যাম্পেইন এটা বাংলাদেশের কিছু কিছু মানুষের স্বভাবজাত, এটা হবেই। তাদের স্বভাব বদলানো যাবে কী করে। তবে, আমরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। গঙ্গা চুক্তিসহ যা কিছু হয়েছে তা এই সুসম্পর্কের মাধ্যমেই হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, রাজনৈতিক ঝগড়া করা আমাদের কাজ না। আমরা পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধাতে চাই না। দেশবাসীকে বলতে চাইÑ এই উপমহাদেশের প্রধান শত্র“ হচ্ছে দারিদ্র্য। এর বিরুদ্ধে সংগ্রাম করতে হলে এ অঞ্চলের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা একান্ত প্রয়োজন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা যা অর্জন করতে পারব, ঝগড়া করে সেটা সম্ভব নয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমঝোতা ছাড়া বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
চলতি বছরেই চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ভারত, নেপাল ও ভুটানকে ব্যবহার করার সুযোগ করে দেয়া সম্ভব হবে কীনা- অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তবে এ ক্ষেত্রে রাস্তাঘাটসহ অবকাঠামোর প্রয়োজনীয়তার কথা জানান তিনি। এদিকে প্রতিবেশি তিন রাষ্ট্রকে সমুদ্রবন্দর দুটি ব্যবহার করতে দিলে বাংলাদেশের কী পরিমাণ আর্থিক লাভ আসতে পারে প্রধানমন্ত্রী এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, আমাদের প্রচুর টাকা আয় হবে। এরূপ এক প্রশ্নের জবাবে তিনি পত্রিকায় প্রকাশিত ব্যবসায়ীদের হিসাব তুলে ধরে বলেন, পত্রিকায় দেখলাম ব্যবসায়ীরা জানিয়েছেন বছরে ১শ’ কোটি ডলার আয় হবে। প্রধানমন্ত্রী জানান, যখন ব্যবহার শুরু হবে তখনই এর হিসাবটা পাওয়া যাবে। এদিকে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর নির্মাণের সরকারী উদ্যোগের কথা জানান।
ভারত সফরের বিষয়ে সরকারের তরফ থেকে শতভাগ সফর বলা হচ্ছে আবার বিরোধী দল বলছে শতভাগ ব্যর্থ, আসলে কোনটি সঠিক- সরকারের পক্ষ থেকে এর কোনো অংক কষা হয়েছে কী নাÑ প্রশ্নের জবাবে রবীন্দ্রনাথের ‘গান্দারীর আবেদন’ কবিতায় দুটি পঙতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোধনকে মহারাজ জিজ্ঞেস করেছিল ‘তুমি কি পেয়েছে, সুখ পেয়েছ?’ দুর্র্যোধন উত্তরে বলেছিলো ‘সুখ চাহিনি মহারাজ, জয় চেয়েছিনু, জয় পেয়েছি’। দুর্র্যোধন যেভাবে বলেছিলো আমিও তার সুরে বলতে পারি ‘জয় চেহেছিনু, জয় পেয়েছি, জয়ী আমি আজ।’ আমি এতটুকু বলতে পারি যে লক্ষ্য অর্জনের জন্য গিয়েছিলাম। আমি সেক্ষেত্রে শতভাগ সফল। বাংলাদেশের স্বার্থ আমি রক্ষা করতে পেয়েছি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডান দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের মন্ত্রীসভার সদস্যরা উপস্থিত ছিলেন। আর বাম দিকে ছিলেন শরিক মহাজোটের সদস্যরা। মহাজোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারন সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।
উন্মুক্ত সংবাদ সম্মেলনের কারণ
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী সাংবাদিকসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে শীতের দিনে উন্মুক্ত স্থানে সংবাদ সম্মেলনের কারণ ব্যাখ্যা করেন। একটি সুন্দর পরিবেশে ফুল পাখিতে ঘেরা ও সুন্দর আবহাওয়ার জন্য এখানে সংবাদ সম্মেলন করছি। শীতের আবহাওয়া উপভোগ করা যাবে। আবার দেশের মানুষ শীতে কতটা কষ্ট পাচ্ছে তা আপনারা ও আমরা সকলে বুঝতে পারব। উন্মুক্ত পরিবেশে আপনাদের শুধু আমার বকবকানি শুনতে হবে না, পাখির কলধ্বনিও শুনতে পাবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন