প্রধানমন্ত্রী কলকাতা যাচ্ছেন আজ
ঢাকা: রাত ৮টা ১৮ জানুয়ারি ২০১০:
পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী ও প্রবীণ বামনেতা কমরেড জ্যোতি বসুর প্রতি অন্তিম শ্রদ্ধায় নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কলকাতা যাচ্ছেন। শেখ হাসিনা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে তিনি কলকাতা যাবেন। শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মঙ্গলবারই তিনি ঢাকায় ফিরবেন। তার সঙ্গে ২৭ থেকে ৩০ জনের একটি প্রতিনিধিদল থাকবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়। প্রধানমন্ত্রীর সঙ্গী হতে পারেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পররাষ্ট্রমন্ত্রী জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীহের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়–য়া প্রমুখ।
সোমবার, ১৮ জানুয়ারি, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন