বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০১০

বেদিয়া ফেডারেশন ইন্ডিয়া সেক্রেটারির সাভার বেদিয়া পাড়া পরিদর্শন



স্টাফ রিপোর্টার
বেদিয়া ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি ড. রক্তিম দাশ গত ৩ মার্চ বুধবার বাংলাদেশের বেদিয়া জনজাতির বৃহত্তম আবাসস্থল সাভারের বক্তারপুরের বেদিয়া পাড়া পরিদর্শন করেন। বক্তারপুরস্থ বেদিয়া স¤প্রদায়ের প্রধান ইউসূফ মাতবরের আমন্ত্রণে তিনি সেখানে যান। বেদিয়া ফেডারেশন অব বাংলাদেশের আহŸায়ক আনোয়ারুল করিম রাজু এসময় উপস্থিত ছিলেন। বক্তারপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও স্থানীয় বেদিয়া স¤প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রক্তিম দাশ বলেন, ভারতে বেদিয়ারা পেশা রক্ষার লড়াই করছে। সেদেশের বন্য প্রাণী আইনের কারণে তারা সাপ পুষতে পারে না। এমনকি সাপের খেলা দেখাতেও পারেনা। এদেশে সেরকম পরিস্থিতি নেই। তবে বাংলাদেশে বেদিয়াদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বেদিয়া ফেডারেশন অব বাংলাদেশের আহŸায়ক আনোয়ারুল করিম রাজু বলেন, এদেশে পাহাড় ও সমতলের আদিবাসীরা তাদের মর্যাদা পেলেও ঐতিহ্যবাহী বেদিয়া জনজাতি মর্যাদা পাচ্ছে না। পুরনো এ পেশার মানুষরা নানা কারণে তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। সেইসঙ্গে সাংস্কৃতিক আগ্রাসনে বেদিয়াদের বর্নিল সংস্কৃতিও ফিকে হয়ে যাচ্ছে। বেদিয়াদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য তিনি সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। স্থানীয় বেদিয়াদের প্রধান ইউসূফ মাতবর বলেন, বক্তারপুরে বাংলাদেশের সবচেয়ে বড় বেদিয়া জনজাতির বাস। তবে এখানে নিম্ন আয়ের বেদিয়াদের মাঝে খাস জমি বণ্টন না করে বেদিয়া পাড়ার জমি ভ‚মিদস্যুরা দখল করে নিচ্ছে। ভ‚মি দখল প্রতিহত করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে রক্তিম দাশ ও আনোয়ারুল করিম রাজুকে বেদিয়া সমাজের নেতৃবৃন্দ বক্তারপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন