রবিবার, ১৮ এপ্রিল, ২০১০

সাক্ষাৎকারে জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী ১/১১ তে বিদেশী ক‚টনীতিকরা জড়িত ছিলাম না

সাক্ষাৎকারে জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী
১/১১ তে বিদেশী ক‚টনীতিকরা জড়িত ছিলাম না


আনোয়ারুল করিম:

এক-এগারোর ঘটনাপ্রবাহের সময়ে বাংলাদেশে অবস্থানকারী বহুল আলোচিত ক‚টনীতিক জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রেনাটা লক ডেসালিয়ন বলেছেন, বাংলাদেশে ১/১১ সংঘটনে জাতিসংঘের কোন সম্পৃক্ততা ছিল না, অভ্যন্তরীণ পরিস্থিতিই জরুরি অবস্থাকে অনিবার্য করে তোলে। তিনি বলেন, জাতিসংঘে শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশী সেনা প্রত্যাহারের কোনো কথাই তখন ওঠেনি। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে ফিরে যাওয়ার সময় দেয়া এক সাক্ষাৎকারে মিস রেনাটা একথা বলেন। ১৮ এপ্রিল তিনি ঢাকা ছেড়ে পরবর্তী কার্যস্থল চীনের বেইজিংয়ে গেছেন।
প্রায় সাড়ে চার বছর দায়িত্ব পালনশেষে তিনি দুই এক দিনের মধ্যেই বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন। যাবেন চীনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব নিয়ে। ২০০৫ সালের শেষ দিকে তিনি ভুটান থেকে বাংলাদেশে আসেন। এই দীর্ঘ সময়ে তিনি তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার, দুটি তত্ত¡াবধায়ক সরকার এবং বর্তমান মহাজোট সরকারের সঙ্গে কাজ করেন। তিনটি সরকার পরিবর্তন, নবম সংসদ নির্বাচন, সিডর ও আইলার মতো দুটি মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়সহ এখানকার নানা ঘটনা প্রবাহ আর রাজনৈতিক উত্থান পতন অবলোকন করেন মিস রেনাটা।

সাক্ষাৎকারে জোরালো ভাষায় দাবি করেন যে, আমরা (বিদেশী ক‚টনীতিক) কোন হস্তক্ষেপ করিনি, সুষ্ঠু সমাধানে ভ‚মিকা রেখেছি মাত্র। আমরা ২২ জানুয়ারির নির্বাচনকে সমর্থন বা বিরোধিতা নয়, সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছি। ২০০৬ সালের ভোটার তালিকায় প্রায় সোয়া কোটি ভুয়া ভোটার ছিল। সেজন্য নতুন তালিকা করা জরুরি হয়ে পড়েছিল। তিনি বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত। কয়েক বছর রাজনৈতিক সংঘাত চললেও অর্থনীতির চাকা এগুচ্ছে। বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

মিস রেনাটা ওয়ান ইলেভেনের প্রেÿাপট, বাংলাদেশের রাজনৈতিক আর্থ-সামাজিক পরিস্থিতি, জাতিসংঘসহ বিশ্ব ফোরামে বাংলাদেশের ভ‚মিকা নিয়ে কথা বলেন। ওয়ান ইলেভেন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘ওই সময়ে শান্তিরÿী মিশন থেকে বাংলাদেশী সৈন্যদের প্রত্যাহার নিয়ে কখনোই কোন আলোচনা হয়নি। তখনকার পরিস্থিতিতে জাতিসংঘ কোন হ¯Íÿেপও করেনি; কিন্তু বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ব্যাপক উৎকণ্ঠা ছিল আমাদের মধ্যে। ২২ জানুয়ারির ঘোষিত নির্বাচন নিয়ে পরস্পরমুখী দুইটি পÿ সরাসরি অবস্থান নেয়। পরিস্থিতি ক্রমশ: উত্তপ্ত হতে থাকে। রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশিøষ্ট মহলগুলো ক‚টনীতিকদের আহŸান জানায়।’
তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের ‘শান্তির স্বপ্নে’ বইয়ে এ সংক্রান্ত এক মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে রেনাটা বলেন, জাতিসংঘ কখনোই বলেনি যে, সেনাবাহিনী নির্বাচনে কোন ভ‚মিকা রাখলে জাতিসংঘ শান্তিরÿী বাহিনী থেকে বাংলাদেশীদের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘এটা কখনোই আলোচনা করা হয়নি’।
মিস রেনাটা স্মৃতিচারণ করে বলেন, ক‚টনীতিকরা নিজেদের মধ্যে ও নেতাদের নিয়ে সিরিজ বৈঠক ও আলোচনা করেন। কানাডার হাইকমিশনারের বাসভবনে প্রথমে আওয়ামী লীগ ও পরে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করা হয়। এসব বৈঠকের সময়ই জরুরি অবস্থা জারির খবর আসে। এই অসহনীয় পরিস্থিতির মধ্যেই এখানকার পরিস্থিতি মূল্যায়ন করতে জাতিসংঘ মহাসচিব একটি টিম গঠন করে। এই মূল্যায়ন টিমের রিপোর্টই বিবৃতি আকারে প্রকাশের আগে সরকারকে দেয়া হয়, যা পরে মিডিয়ায় যায়। তিনি বলেন, কোন শর্তমূলক বিশেষ চিঠি দেয়া হয়নি। চিঠি দেয়ার ধারণাটি সম্পূর্ণ ভুল। তখনকার তত্ত¡াবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক আর প্রশ্নের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। সেই নির্বাচন কমিশন ও সরকারকে জনগণের আস্থা অর্জন করে নির্বাচন করার কথা বলা হয়েছিল। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ২০০৬ সালের ডিসেম্বরে ঢাকায় সব দলের সঙ্গে কথা বলে সমঝোতায় পৌঁছার আহŸান জানান। জাতিসংঘ সদর দফতর থেকে টেলিফোন করেও উত্তেজনা ও সংঘাত কমিয়ে গ্রহণযোগ্য সমাধানের কথা বলা হয়। অনেক বিবৃতিও আসে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে।
মিস রেনাটা স্পষ্ট করে বলেন, ‘আমরা (বিদেশী ক‚টনীতিক) কোন হ¯Íÿেপ করিনি, সুষ্ঠু সমাধানে ভ‚মিকা রেখেছি মাত্র। ২২ জানুয়ারির নির্বাচনকে সমর্থন বা বিরোধিতা নয়, সব দলের অংশগ্রহণে সংঘাত আর সহিংসতামুক্ত শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছি। কারণ ওই নির্বাচন পর্যবেÿণে আসা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআইসহ বেশ কয়েকটি বিদেশী পর্যবেÿণ মিশন তাদের কর্মকাণ্ড গুটিয়ে ফেলে। তাই তখন নির্বাচন করার কোন পরিবেশ বা পরিস্থিতি ছিল না।’
রেনাটা ডেসালিয়ন বলেন, ‘২০০৬ সালে ৯ কোটি ভোটারের যে তালিকা ছিল তা নিয়ে নির্বাচনী বিতর্ক আর অবিশ্বাস শুরু হয়। ওই ভোটার তালিকায় প্রায় সোয়া কোটি ভোটার ছিল ‘ভুয়া’। হাইকোর্ট ওই তালিকা বাতিলও করে দেয়। ওয়ান ইলেভেনের পর নতুন তত্ত¡াবধায়ক সরকার ও নবগঠিত নির্বাচন কমিশনকে ছবিসহ ভোটার তালিকা তৈরিতে সহায়তা করাই ছিল জাতিসংঘের বড় কাজ। আট কোটি দশ লাখ প্রকৃত ভোটারের ছবিসহ তালিকা করা হয় সেনাবাহিনীর সহায়তায়। এই ভোটার তালিকা ছিল বিশ্বমানের সঠিক, যথার্থ ও বিতর্কমুক্ত।’
মিস রেনাটা গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাÿাৎ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখন সুপ্রতিষ্ঠিত। এখন প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এজন্য সব দল ও পÿকে একযোগে কাজ করতে হবে। দীর্ঘস্থায়ী ও নির্বিঘœ গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হবে। বিভিন্ন দলের বহু মত থাকতে পারে। সেগুলো নিয়ে আলোচনা ও বিতর্ক হতে পারে। সংসদই এসবের জন্য উপযুক্ত স্থান। তিনি বলেন, আশার কথা প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘ বর্জনের পর সংসদে এসেছে। গণতন্ত্রের গুণগত মান বাড়ানোর ÿেত্রে সবার ভ‚মিকা গুরুত্বপূর্ণ। সংসদীয় কমিটিগুলোর মধ্যে দুইটি বিএনপিসহ সাতটির নেতৃত্বে বিরোধী দল। এটা ইতিবাচক। কয়েক বছর রাজনৈতিক সংঘাত আর অস্থিতিশীলতা সত্তে¡ও অর্থনীতির চাকা এগুচ্ছে। বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠা এখন বড় চ্যালেঞ্জ। রাতারাতি বিদ্যুৎ ঘাটতি মেটানো যাবে না। এখন চুক্তি হলেও কয়েক বছর লেগে যাবে। মানুষ আর চাহিদা বাড়ছে। বছর ঘুরেই আসে প্রাকৃতিক দুর্যোগ। তিনি বলেন, যেকোন দেশ চালানোই জটিল। বাংলাদেশের মতো দেশতো আরো জটিল। শিÿা, স্বাস্থ্য আর কৃষিÿেত্রে অগ্রগতি হলেও চ্যালেঞ্জ আছে। মানসম্পন্ন শিÿা ব্যবস্থা দিয়ে যোগ্য মানব সম্পদ গড়ায় মনোযোগী হতে হবে। তাহলে এখানকার জনশক্তির চাহিদা বাড়বে।
‘জাতিসংঘের শান্তি রÿা কার্যক্রমে বাংলাদেশের ভ‚মিকা অসাধারণ’Ð মন্তব্য করে আবাসিক সমন্বয়কারী মিস রেনাটা বলেন, ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ৩৬টি মিশনে প্রায় ৮৩ হাজার শান্তিরÿী বাংলাদেশ থেকে গেছে। এখন ১১টি মিশনে আছে প্রায় এগার হাজার সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর নারী-পুরুষ সদস্য। বাংলাদেশের সদস্য সংখ্যা এখন অন্যসব দেশের তুলনায় বেশি। পেশাগত দÿতা, ত্যাগ আর নৈপুণ্যের কারণেই বাংলাদেশ সবার উপরে স্থান করে নিয়েছে। যুদ্ধ-বিধ্ব¯Í দেশে বাংলাদেশী সৈন্যরা অনেক বেশি সমাদৃত। তিনি বলেন, সর্বশেষ আইভরি কোস্টে কোন কমান্ডার হিসেবে লে: জেনারেল আবদুল হাফিজের নিয়োগে বাংলাদেশ গর্বিত স্থান করে নিয়েছে। আগেও এমন বড় ধরনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, জাতিসংঘের প্রায় সবগুলো ফোরামে বাংলাদেশের অবস্থান সক্রিয় ও জোরালো। আন্তর্জাতিক ক‚টনৈতিক অঙ্গনে বাংলাদেশ নেতৃস্থানীয় ভ‚মিকা নিয়ে এগিয়ে যাচ্ছে। শান্তি, পারস্পরিক বোঝাপড়া, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, সংলাপের মাধ্যমে দ্ব›দ্ব নিরসনÐএসব নীতির উপর ভিত্তি করেই ৩৯ বছর ধরে সক্রিয় ভ‚মিকা রাখছে বাংলাদেশ। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশ অনেক জাতিসংঘ ফোরামে নেতৃস্থানীয় ভ‚মিকা নিয়েছে। বাংলাদেশের ÿুদ্র ঋণ মডেল সারাবিশ্বে সমাদৃত। সর্বশেষ গত ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিশ্ব নেতাদের টনক নড়িয়ে দিয়েছে। এখন দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে অনুসরণ করা হয়।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মিস রেনাটা বলেন, ‘বাংলাদেশ সরকারকে জাতিসংঘ এ বিষয়ে কোন সহায়তা দিচ্ছে না। সরকারও কিছু চায়নি। কেবল অন্যান্য দেশে যুদ্ধাপরাধের বিচার কিভাবে হয়েছে, সে বিষয়ে জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। আমরা সাড়া দিয়েছি। কারণ অন্য দেশের অভিজ্ঞতা নিলে আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব হবে।’
ওয়ান ইলেভেন পরবর্তী তত্ত¡াবধায়ক সরকার অনেক কাজ বেশি বেশি করেছে’ মন্তব্য করে মিস রেনাটা বলেন, কেবল একটা ভাল নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই তাদের মনোনিবেশ করা উচিত ছিল ওই সরকারের। অনেক এজেন্ডা হাতে নিয়েছিল তারা। সাইকোন, খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো পরিস্থিতি সামাল দিতে হয়েছে তাদেরকে। তাই অনেক কাজ ও কর্মসূচি শেষ করতে পারেনি। দশজন উপদেষ্টা দিয়ে দীর্ঘ সময়ের জন্য দেশ চালানো যায় না।
তিনি বলেন, অনেক সমস্যার এই দেশে কাজের পদ্ধতিও জটিল। ##

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন